তথ্য অধিকার আইন সর্ম্পকে জনগণকে অবহিত করে তাদের ক্ষমতায়নে সংশ্লিষ্ট করতে হবে। যে কোন তথ্য জনগণকে দিতে বাধ্য সংশ্লিষ্ট কর্মকর্তা। তথ্য আইনটি জনগণের দোরগোড়ায় না পৌঁছালে জনগণ এর সুফল পাবে না। জনগণকে রাষ্ট্রের ক্ষমতার অংশীদার হিসেবে তথ্য আইনটি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ সড়কে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন, মো. শাহাদাত হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার।
এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ নানান শ্রেণি-পেশার মানুষজন সভায় উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-৩৫




