দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান টেস্ট সিরিজের মাঝেই ঘোষিত হলো শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরের সূচি। আগামী মে মাসের ৮ তারিখে বাংলাদেশে আসছে লঙ্কান দল। এই সফরে হবে দুটি টেস্ট ম্যাচ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের (২০২১-২০২৩) অন্তর্ভুক্ত।

বিসিবি জানিয়েছে, এবারও চট্টগ্রাম থেকেই শুরু হবে সিরিজ। ৮ মে বাংলাদেশে আসার পর ১১ এবং ১২ মে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে লঙ্কান দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। এরপর ১৫ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।


সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যা শুরু হবে ২৩ মে থেকে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হয়েছে। এই দুটি ম্যাচও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৭


সূত্র : কালের কণ্ঠ