লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালক), বাগবাড়ীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত 'আলো স্কুল' ক‍্যাম্পাস -২ এর শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে ক্লাব সদস্যরা।

বুধবার বিকাল ৪টায় ক্লাব সদস্যরা শিশুদের মধ‍্যে বোর্ড, মার্কার, ডাষ্টার, খাতা, কলম ইত‍্যাদি বিতরণ করেছে।


শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-ত্বত্তাবধায়ক আয়েশা আক্তার বৃষ্টি এবং 'আলো স্কুল-২' এর কো-অর্ডিনেটর সুদীপ পালসহ সোস্যাল সার্ভিসেস ক্লাবের সভাপতি সাফওয়ান হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক তুষার বনিক, সাবেক সভাপতি ইফতি সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি সাকের আহমেদ, আলো স্কুলের সাবেক কো-অর্ডিনেটর বিপ্লব আবু ইউসুফ, ক্লাবের বর্তমান সহ-সাধারণ সম্পাদক খাদিজা মেহজাবিন তনুপা ও কোষাদক্ষ সৌরভ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

এসময় ক্লাবের সদস্যরা আলো স্কুলের ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন। শিক্ষা উপকরণ ও খাবার পেয়ে ছাত্ররা খুবই উচ্ছ্বাসিত বোধ করে।

 

সিলেটভিউ২৪ডটক/প্রেবি/এসডি-১৪