ডালিম হত্যার বিচারের দাবীতে সিলেটের জৈন্তাপুরে মানব বন্ধন পালন করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির ঘাটেরচটি ও ঠাকুরের মাটি গ্রামবাসীর আয়োজনে সিলেট তামাবিল মহাসড়কে ঘাটেরছটি এলাকায় মানববন্ধন করা হয়েছে।
ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেচ্ছাসেবী সংঘঠনের সদস্য আবু হুরায়রা ও জাহিদুল ইসলামের য়ৌথ পরিচালনায় মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিকনাগুল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছব্বির ফরিদ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী, উপজেলা আ.লীগের কার্যকরি কমিটির সদস্য সোহেল রানা, নিহত ডালিমের পিতা বাচ্চু মিয়া, মাতা আয়মনা বেগম সহ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, অভিলম্বে ডালিম হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির দাবী জানান, সেই সাথে এ ঘটনায় একটি চক্র হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে বলে আমরা শুনে আসছি।
এলাকাবাসীর দাবী করেন খুনি ফজর আলীসহ এঘটনায় প্রকৃত জড়িতদের খুঁজে বের করে শাস্তি প্রদান করুন এবং নিরিহ মানুষদেরকে হয়রানি না করার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৮




