সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়ন স্পোর্টস একাডেমীর ব্যবস্থাপনায় আয়োজিত ‘১ম লামাকাজী ইউপি ক্রিকেট সুপার লীগে’ চ্যাম্পিয়ন হয়েছে ইউনিয়নের ৭নং ওয়ার্ড ক্রিকেট দল।
বৃহস্পতিবার (৩১ মার্চ বিকেলে) লামাকাজী পয়েন্ট সংলগ্ন উত্তরের মাঠে অনুষ্ঠিত লীগের ফাইনাল খেলায় ১নং ওয়ার্ড ক্রিকেট দলকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ৭নং ওয়ার্ডের নাহিদ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের তুহিন।
ইউনিয়ন স্পোর্টস একাডেমীর সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার জুয়েল আহমদ ও জিয়াউল হক জিয়ার যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক ফারুক আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম, লামাকাজী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি রাসেল আহমদ, রুহেল আহমদ, ইমরান আহমদ, মুজাহিদ আলী, আজাদ আহমদ, ফয়ছল আহমদ, যুগ্ম সম্পাদক দিলোয়ার আহমদ, নাহিদ আহমদ, রফিকুল ইসলাম, আরমান আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ইলিয়াস, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আনহার আহমদ, সহ অর্থ সম্পাদক রুহুল আমীন, সহ প্রচার সম্পাদক ইমন আহমদ বিজয়, অফিস সম্পাদক তামিম হোসাইন, সহ অফিস সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, ক্রীড়া সম্পাদক তুরফান আহমদ, সহ ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাছুম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯




