সিলেটের বিশ্বনাথে শুক্রবার (১ এপ্রিল) সকালে উপজেলার ইলিমপুর গ্রামস্থ ‘বৃটিশ চ্যারিটি সংস্থার দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের’ ভূমিতে হাসপাতালের ভবন নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট কাজ শুরু হয়েছে।

মাটি ভরাট কাজ শুরু উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে দোয়া পরিচালনা করেন মাদানিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির।

হাসপাতালের সিইও ডা. শানুর আলী মামুনের সভাপতিত্বে এবং হাসপাতালের কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বিশ্বনাথ দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, প্রবীণ মুবব্বী ও দাতা সদস্য শেখ মনির মিয়া, এক্সিম ব্যাংক বিশ্বনাথ শাখার পরিচালক সাইফুল ইসলাম শিকদার, ব্যবসায়ী খলিলুর রহমান, ফখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম শিকদার, হসপিটালের কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম মকবুল।

সভায় বক্তরা বলেন, প্রবাসী অধ্যুষিত উপজেলা হওয়ার পরও এখানে রাত ১০টার পর কেউ অসুস্থ হলে চিকিৎসক পাওয়া যায় না। মানুষকে চিকিৎসা নিতে ছুটে যেতে হয় সিলেটে। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অনেকেই মৃত্যু হয়। এখানে ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম শুরু হলে রাত ১০টার কেউ আর সিলেট শহরে যেতে হবে না, সহজে বাড়ির পাশে সেবা পাবেন। তাই এই মহতী কাজে দেশ ও প্রবাসের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে উপকৃত হবে বিশ্বনাথ তথা সিলেটের মানুষজন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩০