ফ্যান্টাবুলাস ফুটবল ক্লাব (এফএফসি) আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট সিজন ফাইভ ২০২২ এর ফাইনাল আজ (শুক্রবার)।
সিলেট নগরের উপশহরস্থ ক্রসবার ইনডোর গ্রাউন্ডে রাত ৯ টায় ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ট্রাস্টি ফাইটার্স ও এফএফসি ঈগলস। টুর্নামেন্টে মোট পাচঁটি দল অংশগ্রহন করে। বাকি তিন দল এফএফসি বুম্বার্স,এফএফসি রয়্যালস ও এফএফসি কিংসের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালে উঠে ফাইটার্স ও ইগলস।
আজকের উপভোগ্য ফাইনালটি দেখার জন্য দর্শকদের প্রতি আহবান জানিয়েছেন ক্লাব সভাপতি খন্দকার আজিমুজ্জামান ও সেক্রেটারি জিহান আসিফ।
টানা পঞ্চমবারের মত মাঠে গড়িয়েছে এবারকার আসর। গ্রুপ পর্বে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিটি দলের চার ম্যাচ মুখোমুখি লড়াই শেষে নির্ধারন হয় ফাইনালিস্ট। টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত এফএফসি ঈগলস। অপরদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করে ট্রাস্ট্রি ফাইটার্স।
ভিন্ন ভিন্ন পেশার পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী ক্লাবটি শুরু থেকেই খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি নানা ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে। বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় ৫০ জন। ক্লাব সদস্যের শারিরীক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য সপ্তাহান্তে নির্দিষ্ট ভেন্যুতে দুটি ফুটসাল ম্যাচ আয়োজন করা হয় ও প্রতি বছর সবার সমন্বয়ে আয়োজন করা হয় বড় টুর্নামেন্ট।
আগের চার বছরের ধারাবাহিকতায় এফএফসির আয়োজনে এবারকার আসর গড়ালো পঞ্চম বছরে। এফএফসির আছে তরুনদের সমন্বয়ে গড়া আলাদা একটি দল যারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামুলক টুর্নামেন্টে ক্লাবের প্রতিনিধিত্ব করেন। ক্লাবের সৌখিন খেলোয়াড়দের পাশাপাশি এভাবে গড়ে তোলা হয় তরুন উদিয়মান খেলোয়াড়দেরকেও।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১




