সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঞ্চিত মানুষের পাশে থেকে মানবসেবা করা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ, যারা নিঃসার্থে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সাহায্য সহযোগিতার মাধ্যমে সেবা করেন তারা বড় ও মহৎ মনের অধিকারী।
তিনি আর্ত মানবেতার কল্যাণে ওয়াহিদা-নুরুল হক ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে প্রশংসা করে তাদের মত সবাইকে দেশ জাতির সার্থে কাজ করার আহবান জানান।
এমপি হাবিব শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের কোনারচরস্থ ওয়াহিদা মঞ্জিলের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ওয়াহিদা- নুরুল হক ফাউন্ডেশনের উদ্যেগে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুনুর রশীদ হিরনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটে জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, জেলা যুবলীগ নেতা পিন্সিপাল শামীম ইকবাল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সমাজ কল্যান সমিতি সিলাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল রহমান।
সমাজসেবী জয়নুল আবেদীনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরব্বি লয়লু মিয়া, ব্যবসায়ী কামরান আহমদ, জুনেদ আহমদ, সমাজকর্মী রাজা দাস রায়, সুহেব আহমাদ, বিল্লাল, বাবলু মিয়া, ফাইয়াজ শিকদার, মুস্তাকিম, আরশীল আজীম জুনেদ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার ২৫০টি দরিদ্র পরিবারের মধ্যে ওয়াহিদা- নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




