মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।


আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ইমরানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সোমাইয়া আক্তার, অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, এম, মোসাদ্দেক আহমেদ মানিক, ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন ও মো. আনোয়ার হোসেন।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৫