মৌলভীবাজারের কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল হয়। খেলায় নির্ধারিত সময়ে শূন্য শূন্য গোলে ড্র হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের অংশগ্রহণকারী উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) সোমাইয়া আক্তার, এম, মোসাদ্দেক আহমেদ মানিক, ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, শিক্ষক মোসাহীদ আলী প্রমুখ।
সমাপনী খেলায় ট্রাইব্রেকারে চুনারুঘাট হবিগঞ্জের সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব, ৫-৩ গোলে কুলাউড়া নছিরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এ টুর্ণাামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৬




