মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর কালীবাড়ি প্রাঙ্গনে এ সম্মেলন হয়।


ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক বিজিত চন্দ্র পালের পারচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

এ ছাড়াও শমশেরনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বর্মা, প্রত্যুষ ধর, মুন্না দেবরায়, করুনা শর্মা, সীতারাম বীন, নারায়ণ পাল, হিমাংশু রুদ্রপাল প্রমুখ।

কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে শিমুল কান্তি পালকে সভাপতি ও বাবুল মাদ্রাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে। উপজেলার ৯টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৭