সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রগতি সংঘ মল্লিকপুরের আয়োজনে প্রিমিয়ার লীগের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মল্লিকপুর ফুটবল খেলার মাঠে আলমাস ফাইটার্স বনাম রেবেল'স এফসির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আলমাস ফাইটার্স ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শিক্ষাবিদ আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী ছুফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য বেলাল আহমেদ, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক, ক্রীড়াবিদ কামাল আহমেদ, মল্লিকপুর প্রগতি সংঘের অর্থ সম্পাদক ফখরুল মোস্তফা রতন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লীগের পৃষ্ঠপোষকতায় ছিলেন- দুবাই প্রবাসী ক্রীড়াপ্রেমী আকবর হোসেন।
চূড়ান্তপর্বের খেলায় ইশতিয়াক জিন্দানী রিশাতের ধারাভাষ্যে খেলা পরিচালনা করেন রেফারি উজ্জ্বল আহমেদ, খেলায় পুরস্কার হিসাবে দুই দলের সকল খেলোয়ালদের মধ্যে জার্সি বুট প্যান্টসহ খেলার পোষাক সহ চ্যাম্পিয়নশিপ ও রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-০১




