দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বানিয়াচং উপজেলা বিএনপির কাউন্সিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপরে ভোট গণনাসহ কাউন্সিলের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যা ৭ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।


এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবুল হোসেন মারুফ। তার নির্বাচনী প্রতীক ছিল চেয়ার এবং ৫৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। সভাপতি পদে তার একমাত্র প্রতিদ্বন্ধী শেখ বশীর আহমদ পেয়েছেন ৩৮০ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নকিব ফজলে রকিব মাখন। তিনি পেয়েছেন ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্ধী আব্দুল কাদির (ছাতা) ২১৯ ভোট, ফরহাদ হোসেন বকুল (মাছ) পেয়েছেন ১৬৪ ভোট, মহিবুর রহমান বাবলু (হরিণ) ১৬০ ভোট এবং মোঃ ওয়ারিশ উদ্দিন খান (আনারস) পেয়ছেন ১২৬ ভোট।

উল্লেখ্য, উপজেলায় বিএনপির কাউন্সিলে মোট ভোটার ছিলেন ১০৬৫ জন। কাস্ট হয়েছে ৯৪১ ভোট।

 

সিলেটভিউ২৪ডটকম/জেইউ/এসডি-০৩