দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইলে খান ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমআ বিবিদইলস্থ ডিএইচ খানের বাসভবনে গ্রামের ২শ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খান ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা দিলওয়ার আলী খান রানার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবী ও শিক্ষানুরাগী সাবের আলী খান মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ কামরুজ্জামান খান ফয়ছল, রাজনীতিবিদ ডিএইচ খান, শিক্ষানুরাগী আব্দুল কাদির খান কপিল, আশরাফ আলী খান অপু, আতিক খান, ইসরাইল খান দিনার, শাহীন খান, রুশন খান, শিমু খান, রাসেল খান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬




