পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবি ও কমিউনিটি নেতা মনির হোসাইনের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি তাঁর নিজ বাড়িতে ঝাজর ও পার্শ্ববর্তী গ্রামগুলোর শতাধিক গরিব এবং অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, চিনি, ছোলা, খেজুর, আদা ও রসুন ইত্যাদি।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিদ হোসেন, দারুল কুরআন নাজিরবাজার মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান, আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন ও খেলাফত মজলিস নেতা শামীম আহমদ প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এবারও মনির হোসাইনের পক্ষ থেকে এভাবে খাদ্যসহায়তা পেয়ে এলাকার গরিব ও অসহায় মানুষেরা বেশ খুশি।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডালিম




