দক্ষিণ সুরমার সিলামে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ৩৮০ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মোহাম্মদ সারং বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুরব্বি সৈয়দ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিব বলেন, প্রবাসীরা আমাদের দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের অবদান জাতি স্বর্ণাক্ষরে স্বরণ রাখবে।
তরুণ সমাজসেবক মো রাব্বি আহমদ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ অলিদ।
বক্তব্য রাখেন- সমাজসেবী সৈয়দ ফরহাদ হোসেন, সৈয়দ রুশন আলী, আব্দুল জব্বার, ইউপি সদস্য সুহেল আহমেদ, মোজাম্মিল আহমেদ, শাহ দিলোয়ার, মঞ্জুর আলী, প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন রাসেল আহমদ, সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ, নিহাল মিয়া, শাহ লায়েক, মশাহ আকিক, এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, সিলাম মোহাম্মদপুর সারং বাড়ির যুক্তরাজ্য প্রবাসী মীর এম ফারুক এর পক্ষ থেকে মোহাম্মদপুর ও রস্তমপুর গ্রামের অনগ্রসর ৩৮০ টি পরিবারের মধ্যে রমজান উপলক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, পিয়াজ, ছানা, ছানার ডাল, তেল।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




