সিলেটের কোম্পানীগঞ্জে সমাজ কল্যান প্রবাসী পরিষদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টা কলাবাড়ী উচ্চ বিদ্যালয় হলরুমে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ বিতরণ করা হয়।


বিদ্যালেয়ের ম্যানেজিংকমিটির সদস্য মুক্তিযুদ্ধা কচির মিয়ার সভাপতিত্বেও কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মো. এমরান আলীর সঞ্চালনায় কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্রী সুরমা বেগম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম।

বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন মিলন, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক সুমন কুমার রায়, সহকারী শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, সহ শিক্ষক আলী আজগর সহ শিক্ষক মৌসুমি দাশ, রাবেয়া আক্তার, আব্দুল হালিম মোল্লা, শিপন মিয়া প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-২৯