নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃতদের সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিল রবিবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।


যথাসময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিলে শামিল হওয়ার জন্য জেলার আওতাধীন ১৮ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৫