সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার চলমান শাপলাকুড়ি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার (২ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডন্ডিপাড়া মাঠে চুড়ান্ত পর্বের খেলায় রাজনগর উপজেলার রাজাপুর ক্রিকেট ক্লাব ও স্হানীয় ইউ মি ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়।

খেলায় রাজনগর উপজেলার রাজাপুর ক্রিকেট ক্লাব বিজয় অর্জন করে।


এ উপলক্ষে স্হানীয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি আনোযার হোসেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য আসিফ ইকবাল ইরান, কৃতি ফুটবলার আমিন উদ্দীন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোজাহিদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির অলিদ চৌধুরী, জুয়েল আহমদ, তোহিদ চৌধুরী, তুহেল আহমদ, মিজান আহমদ সাহেদ হাসান।

টুর্নামেন্টে বিজয়ী ক্রিকেট দলকে ৬ হাজার টাকার প্রাইজমানী এবং রানার্স আপ দলকে ৩ হাজার টাকার প্রাইজমানী প্রদান করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম / ফরিদ / ডি.আর