হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডিবি পুলিশের ওসি আল আমিনের নেতৃত্বে একদল ডিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- বানিয়াচং উপজেলার ফতেহপুর গ্রামের আলহাজ্ব কদর আলীর পুত্র খাইরুল ইসলাম (৫৫) ও শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুর রশিদের পুত্র জাকির হোসেন (৩৩)।


হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) আল আমিন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত পাসপোর্ট অফিসে দালালি করে আসছিল। তারা গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ মানুষদের সাথে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করতো। তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ রোববার (৩ মার্চ) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।


সিলেটভিউ২৪ডিটকম / জাকারিয়া / ডি.আর