বয়স্ক, যুবক এবং মহিলাদের জন্য মাসব্যাপী পৃথক ফ্রী সহীহ কোরআন, তাজবীদ, মাস'য়ালা মাসাইল শিক্ষা কোর্স চালু করেছে সিলেট নগরীর খাসদবির এলাকার বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা। 

 


বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি রিমাদ আহমদ রুবেলের সার্বিক তত্ত্বাবধানে বয়স্ক ও যুবকদের ক্লাস প্রতিদিন বাদ তারাবিহ খাসদবির জামেয়া মাদানীতুল দারুস সালাম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। 

 

আর মহিলাদের ক্লাস বন্ধন বি ১৯নং হাজী ইসরাইল মিয়ার বাসায় প্রতিদিন সকাল ১১টায় ক্লাস অনুষ্ঠিত হবে। মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত এ কোর্সে সকল বয়সী মহিলারা অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।