দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের প্রবাসীদের সামাজিক সংগঠন ‘জালালপুর প্রবাসী গ্রুপ’র পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জালালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮০টি পরিবারকে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে শনিবার (০২ এপ্রিল) স্থানীয় টাকিরমহল গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য এমএ শহীদ পংকি, অন-লাইন পত্রিকা আয়না’র সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, জালালপুর প্রবাসী গ্রুপ’র সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, গ্রুপ’র সমন্বয়ক আশরাফ আলী, মো. আজিজ মিয়া, এহিয়া আহমদ মুহিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০৩




