সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ‘আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এলাকার গরীব দুঃস্থদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৪ এপ্রিল) বিকেলে ২৫নং ওয়ার্ডের বারখলাস্থ সৈয়দ মঞ্জিলে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আবুল হুসাইন সামুমের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- আবুল হোসেইন মাখন, আব্দুল মুকিত, আব্দুল মালিক, আব্দুল হক, আবুল হুসাইন সামুম, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, হামিদ মিয়া, মুহিন আহমদ, বুরহানুল হক ফাহিম, মারুফ, আলী হুসাইন হামযা প্রমুখ।
পরে ট্রাস্টের পক্ষ থেকে উপহার হিসেবে আলু, পেয়াজ, সয়াবিন তেল, ছোলা, ডাল এলাকার গরীব ও দুঃস্থদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




