পবিত্র মাহে রমজানের ২য় দিনেও নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বাদ আসর সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে প্রবাসী মোছা: রাবেয়া বেগম রাবনা, আওলাদ হোসেন, হ্যাপি উদ্দিন, কামরুন্নাহার পলি, শফিকুর রহমান সেপু, মুহিবুর রহমান শিপলু, তাহবির আহমেদ দিপু এর সার্বিক সহযোগিতায় পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর, যাদু শিল্পি বেলাল উদ্দিন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সহ সভাপতি নাজিম উদ্দিন, আজিজুল হাকিম রাজু, মো. নওশাদ হোসেন রাইয়ান, নয়াসড়ক সামাজিক কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান তাহা, শাহিন আহমদ, মিনহাজুর রহমান রাহি, মেহরাজুর রহমান সাবিত, রাহাত আহমদ, সাদিক আহমদ, রুহান আহমদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪