সিলেট সিটি করপোরেশনের (সিসিকের) বর্ধিত অংশের মধ্যে ৩৮ নং ওয়ার্ডে কুমারগাঁও এলাকার ১০টি গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এর মধ্যে নেই আখালিয়াঘাট। এ পাড়ার বাসিন্দারা ৩৮ নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির জন্য জেলা প্রশাসক বরাবরে লিখিত আবদেন জানিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) দাখিলকৃত এই আবেদনে আখালিয়াঘাটের বাসিন্দারা উল্লেখ করেন, যে সমস্থ গ্রামগুলাে নিয়ে নতুন ৩৮নং ওয়ার্ড গঠন করা হয়েছে তাতে কুমারগাঁও এলাকার ঐতিহ্যবাহী আখালীয়াঘাট নেই। তাই বর্তমান ম্যাপকৃত ৩৮ নং ওয়ার্ড বলবৎ রেখে তার সাথে আখালীয়াঘাটকেও অন্তর্ভুক্ত করার জন্য অনুরােধ জানান সে গ্রামের বাসিন্দারা।


 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম