দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল থেকে তাকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি মতিঝিল থানায় রয়েছেন।


ইশরাক মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ করছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামও বিষয়টি জানিয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তিনি বলতে পারেননি।

সিলেটভিউ২৪ডটকম/পিডি