সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি উচ্চবিদ্যালয় ও কলেজের গভর্নিং কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হোসেন স্বাক্ষরিত এক আদেশে ১১ সদস্যের এ বডির অনুমোদন দেওয়া হয়।
দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে ইমাম উদ্দিন চৌধুরীকে সভাপতি এবং ঝিঙ্গাবাড়ি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে সদস্যসচিব করা হয়েছে। কমিরি অন্যরা হচ্ছেন- সাধারণ শিক্ষক সদস্য মো. নজরুল ইসলাম ও মো. আবু তাহের, সংরক্ষিত সাধারণ শিক্ষক সদস্য খালেদা খাতুন, সাধারণ অভিভাবক সদস্য জয়নাল আবেদিন চৌধুরী, মো. ফখর উদ্দিন, আব্দুল জলিল চৌধুরী ও রফিক আহমদ, সংরক্ষিত সাধারণ অভিভাবক সদস্য স্বরস্বতি রানী নাথ এবং দাতা সদস্য ফয়জুল ইসলাম বাবুল।
সিলেটভিউ২৪ডিটকম / ডালিম




