পবিত্র মাহে রমজানে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়েও আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) আরামবাগস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলের পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা জাসদের সভাপতি হাজী কলন্দর আলী।

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন মহানগর ইমাম সমিতির সভাপতি মওলানা শিহাব আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন রায়নগর বায়তুল বরাদ জামে মসজিদের ইমাম আবিদ হাসান রাহমানি।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট পরিবারের সকল নিহত সদস্য এবং  সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানসহ সিলেটসহ দেশের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করা হয়। তাছাড়া  দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইফতার মাহফিলে আগত আমন্ত্রিত সকল নেতৃবৃন্দসহ মহানগর আওয়ামী লীগের ইফতার উপকমিটির সকলকে অসংখ্য ধন্যবাদ জানান এবং সকলের সুস্থতা কামনা করেন।

সিলেটভিউ২৪ডটকম/শিপু-০১