‘খোয়াই বন্ধন’র প্রধান উপদেষ্ঠা ও প্রাক্তন সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেছেন, প্রাকৃতিক ও মানবসম্পদে সমৃদ্ধ হবিগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের আজকের শিক্ষার্থী মানে আগামীর শিক্ষক, প্রশাসক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজ জেলার ও জেলার জনগনের প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধতার উদাহরন সৃষ্টি করতে হবে।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’র বার্ষিক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জুনায়েদ আহমেদ-এর সভাপতিত্বে ও আরমান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান, প্রধান প্রকৌশলী সৈয়দ মোঃ হাবিবুর রহমান, বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. মোঃ আশ্রাফুল করিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল, পেট্রোলিয়াম এন্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল নোমান বখত, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক হাজেরা আখতার ও আবু সুফিয়ান, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ জহিরুল ইসলাম, মোজাম্মেল চোধুরী ও নাজমুল হক শুভ প্রমূখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ‘খোয়াই বন্ধন’ সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের একক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




