চৈত্রের দাবদাহে পুকুরের পানিতে দুরন্তপনায় মেতে উঠেছেন শিশু-কিশোররা। ফাইল ছবি।
সিলেট অঞ্চলে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও হচ্ছে না বৃষ্টি। ফলে চৈত্রের দাবদাহে পুড়ছে সিলেট। রোজার দিনে এমন গরমে কিছুটা অস্বস্তিতে আছেন কাজের তাগিদে বাইরে বেরনো মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বজ্র-বৃষ্টি হতে পারে।
এছাড়াও আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ- সিলেট অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিলেও সিলেটে হচ্ছে স্বস্তির বৃষ্টি। চৈত্রের শেষ সময়ের দাবদাহ যেন দিচ্ছে ভিন্ন বার্তা। ভ্যাপসা গরমে সিলেটে কিছুটা অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে কাজের জন্য বাইরে বেরনো শ্রমিকসহ নানা শ্রেণির মানুষ গরমে অতীষ্ট। পিপাষা পেলেও মুসলিম ধর্মালম্বীরা রোজার কারণে পানি পান করতে পারছে না। ধৈর্য্য ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে ইফতারের সময় পর্যন্ত।
সিলেটভিউ২৪ডিটকম / ডালিম




