সিলেটের ওসমানীনগরে ৫ দিনব্যাপি তাফসিরুল কোরআন মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার (৩ এপ্রিল) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করে ভাড়েরা মাধপুর ইসলামী যুবসমাজ। ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের মাধবপুর নূর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ তারাবিহ থেকে মধ্যরাত পর্যন্ত তাফসির পেশ করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রখ্যাত ইসলামী বক্তারা তাফসির পেশ করেন।

তাফসিরুল কোরআন মহাসম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি যোগ দেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে ১৭তম আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি থেকে তাফসির পেশ করেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।


জামিয়া ইসলামীয়া আনুয়ারুল উলুম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসার মুহতামিম হাফিজ শিহাব আহমদের সভাপতিত্বে ও হাফিজ আব্দুস সালাম, মোহাম্মদ হারুন মিয়া ও মাওলানা ময়নূল ইসলামের যৌথ সঞ্চালনায় এদিন  তাফসির পেশ করেন মাওলানা মেরাজুল হক মাযহারী।

এছাড়াও ১-৫ রমজান পর্যন্ত মহাসম্মেলনের বিভিন্ন দিনে তাফসির পেশ করেন, মাওলানা মুফতি রাফি বিন মুনির, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা মুফতি দিলোয়ার হোসেন, মাওলানা আব্দুল হাই, গোয়ালাবাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম ওসমানী, মাধবপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হাফিজ মাসউদ মুহাম্মদ আব্দুল্লা। দিনগুলোতে সভাপতিত্ব করেন, ইসলামী আলোচক মুখলিছুর রহমান, মাওলানা মুহাম্মদ মুশাহিদ, মাওলানা সহল আর রাজি, মাওলানা মোহাম্মদ হুসাইন।

তাফসিরুল কোরআন মহাসম্মেলনে ইসলামী আলোচনার পাশাপাশি এলাকার যুবসমাজের উদ্যোগে এই আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে ইসলামী বক্তারা বলেন, প্রতি বছর এগার মাস পর মুমিনের তরে মাহে রমজানের আগমন। প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজানে ভাড়েরা মাধপুর ইসলামী যুব সমাজ তাফসিরুল কোরআন মহাসম্মেলন ও ইসলামী আলোচনার আয়োজন করেছেন। এটা সত্যিই প্রশংসনীয়। মাহে রমজানকে সঠিকভাবে বরণে মুমিনদের মাঝে ব্যপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দেয়। মাহে রামাদানের পরিপূর্ণ বরকত হাসিল করতে আলেমদের সঠিক দিক নির্দেশনা জানা ও মানার বিকল্প নেই। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে।

সিলেটভিউ২৪ডটকম/পিডি