সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সিলেট নগরীর জেল রোডস্থ হোটেল ফরচুন গার্ডেনের কনফারেন্স হলে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তাজুল ইসলাম হাসানের তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কাজ শুরু হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর সাবেক সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর সভাপতি মাওলানা খায়রুল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হাসিন আহমদ, ২য় সহ-সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, অর্থ-সম্পাদক তাজুল ইসলাম হাসান, কার্যকরি সদস্য আব্দুল জব্বার জলিল, মাওলানা খলিলুর রহমান, মোহাম্মদ আলী আকিক, আবুল কাহের শাহিন, নেহাল আহমদ, মোহাম্মদ আমগীর হোসেন, মোহাম্মদ ওয়ালী উল্লাহ, সদস্য আতাউর রহমান আজাদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি’র পরিচালক হুরায়রা ইফতার হোসেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি’র অফিসের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




