শুক্রবার বাদ আসর সোবহানীঘাট ওয়েসিস হাসপাতাল সংলগ্ন এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শহীদ নূর হোসেন ব্লক উপশহর শাখার উদ্যোগে ইফতার বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার৷
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সদস্য জুমাদিন আহমেদ,মহানগর আওয়ামীলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার,মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া,যুবলীগ নেতা এহিয়া আহমেদ সুমন,তপন বর্মণ,সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ,১৪ নং ওয়ার্ডের সভাপতি রাবিব মুহতাদি চৌধুরী ও সাবেক সাধারন সম্পাদক মামুন আহমেদ,সোয়েব আহমদ শানু,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাকিব হাসান টিপুল,সায়েম আহমদ,শাহরিয়ার ইসলাম বিপু,তোফায়েল আহমদ,পলাশ নির্জন,সানি আহমদ,মোহাম্মদ আতিফ, নাইম আহমদ,শাহ আলম জার্নেল,আবরার আহমদ,বিরাজ তন্ময়,রাফিকুল ইসলাম তারেক,শামসুল চৌধুরী,শাহরিয়ার ইমন,সালমান চৌধুরী,মিকদাদ আহমদ,আব্দুল রাহাত জাবেদ,শাদিদ ইয়াকিন চৌধুরী এবং সিলেট মহানগর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ৷
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি




