সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রবাসী গ্রুপের ১৪তম সহায়তা বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের আয়োজনে রমজান মাস উপলক্ষে আবেদনকারীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন।


সহায়তা বিতরণ করেন প্রবাসী গ্রুপের অন্যতম উপদেষ্টা জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান করিম, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম।

এছাড়া সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রবাসী গ্রুপের বাংলাদেশ অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

পরে অতিথিরা গ্রুপের নিকট আর্থিক সহায়তা আবেদনকারীদের মধ্যে সহায়তার অর্থ বিতরণ করা হয় ৷

সিলেটভিউ২৪ডিটকম / হানিফ / ডি.আর