সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুর রুসন চেরাগ আলীর পরিবারের উদ্যোগে এলাকার প্রায় ৩ শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্য রমজানের খাদ্যসামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে চেরাগ আলীর বাড়িতে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসীরা সব সময় দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করেন। গরীব-অসহায় মানুষ যাতে দুবেলা দু মুটো খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তাই আমাদের প্রবাসীরা প্রশংসার দাবিদার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলীর চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন মোজাহিদ আলী রিপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াছিন আলী, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছাক আলী, সাধারণ সম্পাদক শেখ মোশাহিদ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বুলবুল, পৌর কৃষক লীগের সদস্য মিংন্টু মিয়া, যুবলীগ নেতা জুবের মিয়া প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডিটকম / প্রনঞ্জয় / ডি.আর




