সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে ও ঢাকা চ্যারিটি রাইটের সহযোগিতায় অসহায় ও গরিব দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার (১০ এপ্রিল) জৈন্তাপুর ডক্টর কুদরত উল্লাহ বিয়াম স্কুল এন্ড কলেজ মাঠে বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।



বিকাল পাঁচটায় জেলা পুলিশের সহায়তা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, ঢাকা চ্যারিটি রাইট-এর ভাইস চেয়ারম্যান আশফাক জামান, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার  লুৎফুর রহমান, কানাইঘাট-জৈন্তাপুর সার্কেল সিনিয়র এএসপি আব্দুল করিম, সিলেট জেলা প্রবাসী ডেস্ক ইন্সপেক্টর শ্যামল বণিক, জৈন্তাপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন চ্যারিটি রাইট-এর বিভিন্ন সদস্য, পুলিশ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/হানিফ/পিডি