শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে অধ্যায়নরত তাহিরপুরের ছাত্র/ছাত্রীদের আঞলিক সংগঠন ‘তাহিরপুর এসোসিয়েশন শাবিপ্রবি সিলেট” ১৭তম-এর ১৩ সদস্য বিশিষ্ট এক বছর মেয়েদী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সবার সম্মিতিক্রমমে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সৌরভ পালকে সভাপতি এবং একই বিভাগের আমিনুল ইসলাম রাহাত কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।


রোববার বিকালে শাবিপ্রবির শহিদ মিনার প্রাঙ্গনে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বিদায়ী সভাপতি সজীব আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনিক তালুকদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সৌরভ পাল, অর্পা পাল, আমিনুল ইসলাম রাহাত প্রমুখ।

নবাগত কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি অর্পা পাল (পলিটিক্যাল স্টাডিজ), সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন (পলিটিক্যাল স্টাডিজ), অর্থ বিষয়ক সম্পাদক তমা রায় (সি.ই.পি), সহ অর্থ সম্পাদক মিফতা আক্তার (পদার্থ বিজ্ঞান), দপ্তর সম্পাদক আকাশ তালুকদার (বাংলা), নারী বিষয়ক সম্পাদক নাহিন নাজনীন (নৃবিজ্ঞান), প্রচার সম্পাদক তুষ্টি চক্রবর্তী (পলিটিক্যাল স্টাডিজ), সমাজ কল্যাণ সম্পাদক হাফছা আল আনসারিয়া (বাংলা), শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান ( লোক প্রশাসন), ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়ছাল আহমদ (লোক প্রশাসন), আন্তজাতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সাগর (ভূগোল ও পরিবশে)।

এই কমিটির অনুমোদন দেন ১৬তম কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি সজীব আহমদ এবং সাধারণ সম্পাদক জনিক তালুকদার।


সিলেটভিউ২৪ডিটকম / রাজ্জাক / ডি.আর