শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'তাহিরপুর এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সৌরভ পাল ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগ ও একই বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম রাহাত মনোনীত হয়েছেন।


রোববার (১০মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ১৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সহ সভাপতি অর্পা পাল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক তমা রায়, সহ-অর্থ সম্পাদক মিফতা আক্তার, দপ্তর সম্পাদক আকাশ তালুকদার, নারী বিষয়ক সম্পাদক নাহিন নাজনীন, প্রচার সম্পাদক তুষ্টি চক্রবর্তী, সমাজ কল্যান সম্পাদক হাফছা আল আনসারিয়া, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়ছাল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সাগর।

কমিটি ঘোষণাকালে ১৬তম কার্যনিবাহী কমিটি সভাপতি সজীব আহমেদ ও সাধারন সম্পাদক জনিক তালুকদারসহ সংগঠনটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-১৮