নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মুহাম্মদ শাহজাহান ও শুভাশিষ দে শুভ্র’র যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছ উদ্দিন, ময়নুল হক, রফিক উদ্দিন ও ছালেহ আহমদ জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল ইসলাম রাসেল, আশরাফুল আলম অলি, মুমিনুর রহমান, সাবলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




