বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী ‘নিখোঁজ’র ১০ বছর উপলক্ষে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ আলোচনা ও দোয়া মাহফিল আগামী শনিবার (১৬ এপ্রিল) বাদ আসর নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা শেষে এম ইলিয়াস আলীসহ ‘নিখোঁজ’ নেতাকর্মীদের সন্ধান কামনা এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা ও দোয়া মাহফিলকে সফল করার জন্য মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ও মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




