সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ মশাহিদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, সদস্য এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বদরুল ইসলাম, কামাল বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. একরামুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. নিজাম উদ্দিন, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদ, উপদেষ্টা চমক আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খলিল আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, তাতী লীগ নেতা শাহীন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, আহসান হাবিব জাবেদ, মহানগর ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম, লায়েক আহমদ, কামাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




