সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামে জবরদখল করে রাখা প্রবাসী পরিবারের ৯ শতক জায়গা প্রায় এক যুগ পর তারা ফিরে পেয়েছেন।

সুনামগঞ্জের সহকারি জজ মাহমুদুল হক সম্প্রতি স্বত্ব মামলার রায় ঘোষনার পর ছাতক পুলিশ বৃহস্পতিবার ওই জায়গার মালিক প্রবাসী সিহাব উদ্দিন ও তার আলা উদ্দিনকে সমঝে দেয়। জায়গা সমঝে পাওয়ার পর পরিবারের সদস্য সন্তুুষ্টি প্রকাশ করেছেন।


প্রবাসী সিহাব উদ্দিন বলেন, আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন পর হলেও সত্যের পক্ষে রায় দিয়েছেন আদালত।

এদিকে মঙ্গলবার জায়গার মালিক পক্ষ ওই ভূমিতে সংস্কার শুরু করেছেন। এতোদিন তারা ভোগ দখল না করতে পারলেও এখন থেকে সেখানে কাজ শুরু করেছেন।

জানা গেছে, খুরমা গ্রামের তোফায়েল আহমদ ৩৯৩ দাগের ৯ শতাংশ আমন রকম ভূমি দখল ও পরে মালিকানা দাবি করে ২০১২ সালের দিকে সুনামগঞ্জ আদালতে স্বত্ব মামলা করেন। কাগজপত্র বিশ্লেষন করে আদালত গ্রামের মুনসুর আলীর ছেলে সৌদি আরব প্রবাসী সিহাব উদ্দিন ও তার ভাই আলা উদ্দিনের পক্ষে রায় দেন।

আদালতের নির্দেশে ছাতক থানা পুলিশ জায়গা সমঝে দেওয়কালে উপস্থিত ছিলেন- দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাবেক ইউপি সদস্য সমুজ মিয়া প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০