মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানউন্নোয়নে আনুষ্ঠানিকভাবে ভেড়া বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, মোসাদ্দেক আহমদ মানিক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৪০টি ভেড়া বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়েক্রমে তালিকাভুক্ত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ২০০টি ভেড়া বিতরণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২১




