সিলেটের সালাউদ্দীন বিজয়, একজন সামাজিক সংগঠক হিসাবে পরিচিত। তিনি বিগত কয়েক বছর থেকে সিলেটসহ সারা দেশে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদানে সচেতন ও উৎসাহিত করে রক্তদাতা তৈরীর লক্ষে কাজ করে আসছেন।

বর্তমানে তিনি টিভি নাটকের ব্যতিক্রমি গল্প নিয়ে কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সালাউদ্দীন বিজয়ের লেখা গল্প ‘সন্ধ্যে নামার আগে’ এবার ঈদে বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভির ঈদ আয়োজনে প্রচারিত হচ্ছে।


এই বিষয়ে তিনি জানান, ‘গল্পটি বর্তমান যুবসমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আশাকরি গল্প থেকে যুব সমাজের প্রতি অনেক ম্যাসেজ পৌঁছানো যাবে। নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার। এখানে মতিউর রহমান নামে এক মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে। তার দুই সন্তান মৌসুমী ও তৌসিফ আছেন সামিয়া ও সাম্য চরিত্রে।

এটি একজন বাবা এবং তার দুই ছেলেমেয়ের গল্পের নাটক। এখানে বাবা চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। তার মেয়ের চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। নায়িকার ছোট ভাইয়ের চরিত্রে আছেন ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব।

নাটকটি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘গল্পটা আমার কাছে ভালো লেগেছে। সে কারণে কাজটি আগ্রহ নিয়ে করেছি। তাছাড়া অনেক দিন ধরে দর্শক আমাকে নাটকে দেখছেন না। তাদের কথা ভেবে এবং গল্প পছন্দ হওয়াতে কাজটি করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে খবর, আসন্ন ঈদে আরটিভির অনুষ্ঠানমালায় এই চ্যানেলে ‘সন্ধ্যে নামার আগে’ নাটকটি প্রচারিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ