পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশন মাইন্ডেড অর্গানাইজেশন সিলেটের উদ্যোগে ও প্রবাসী মোছা. রাবেয়া বেগম রাবনা, আওলাদ হোসেন, হ্যাপি উদ্দিন, কামরুন্নাহার পলি, শফিকুর রহমান সেপু, মুহিবুর রহমান শিপলু, তাহবির আহমেদ দিপু এর সার্বিক সহযোগিতায় পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) নয়াসড়ক পয়েন্টে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানা বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যাদু শিল্পী বেলাল উদ্দিন, ৩৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, শাহিন আহমদ, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, ১৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ফয়জুল হাসান, মিশন মাইন্ডেড অর্গানাইজেশন সিলেটের সভাপতি মিনহাজুর রহমান রাহি, কার্যনির্বাহী কমিটির সদস্য ফাহিম আহমদ, আরিফ চৌধুরী, জাওয়াদ চৌধুরী, মাহমুদ জাহেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়াসড়ক ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাজিম উদ্দিন, আজিজুল হাকিম রাজু প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৯