কয়েক দিন ধরে দিনভর গরম আর দিনের শেষ ভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। এদিন সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
করোনা মহামারির কারণে গত দুইবছর নববর্ষ ভালোভাবে উদযাপন করতে না পারলেও এবার বিধিনিষেধহীন পরিবেশে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এ বছর নববর্ষ উদযাপনে বাধা হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি।
সিলেটভিউ২৪ডিটকম / ডালিম




