কোভিড-১৯ করোনা ভাইরাস কারণে গত দুই বছর বন্ধ থাকার পর হবিগঞ্জের মাধবপুরে ১৪২৯ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ১লা বৈশাখ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলায় প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


এতে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪২৯ বাংলা ১লা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বর থেকে সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে পৌর শহরের বাজারে বিভিন্ন রাস্তা ও গলি, ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী তাপস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, পৌর যুবলীগ আহ্বায়ক একরামুল আলম লেবু, সাংবাদিক আইয়ুব খান, সানাউল হক চৌধুরী শামীম, শেখ জাহান রনি, পৌর সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ সুমনসহ সকল শ্রেণীর জনগণ।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০৩