ছাত্রাবাসে হলে সুপেয় পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিওমেক) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের সামনে এ বিক্ষোভ শুরু হয়।


এসময় শিক্ষার্থীদের হাতে বালতি, বোতলসহ প্ল্যা-কার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে। পরে অধ্যক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা পোষন করে এই বিক্ষোভে অংশ নেয় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সিওমেক ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে হলে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। গত চারদিন থেকে পানি একেবারে পাচ্ছেন না শিক্ষার্থীরা। তাই বাধ্য হয়ে এই আন্দোলন। যেহেতু অধ্যক্ষ স্যার বলেছেন এক মাসের ভেতরে এই সংকট সমাধান হবে তাই অবরোধ তুলে নিচ্ছি।

এ ব্যাপারে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভাইস প্রিন্সিপাল শিশিড় চক্রবর্তী বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/কেআইএম/এসডি-৩০