মৌলভীবাজার শহরের বিশিষ্ট চক্ষু চিকিৎসক সৈয়দ কেফায়েত উল্লাহ আর নেই।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে আমেরিকার রোচেস্টার বাফেলো এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এই ঘটানায় তার স্ত্রী মারাত্মক আহত হয়ে সেখানের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শ্যালকসহ আরও দুজন আহত হন বলে নিহতের পরিবার জানিয়েছে।


মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাবেক বিশেষজ্ঞ চিকিৎসক এবং শহরের সৈয়দ আব্দুল মুনিম চক্ষু হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ কেফায়েত উল্লাহ শহরের বনবীথি এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি ভ্রমণ ভিসায় আমেরিকা যান।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩১


সূত্র : ঢাকা টাইমস