সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ‘বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের’ উদ্যোগে মাহে রমজান উপলক্ষে উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামস্থ সুবেদার বাড়িতে এলাকার ১২২টি গরীব-অসহায় পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, বীর বিক্রম আব্দুল মালেক আমাদের গর্ব ও অহংকারের ধন। জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর দর্পে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন বলেই আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উপহার পেয়েছি। বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের মতো এভাবে সকল বিত্তবানরা নিজ নিজ এলাকার গরীব অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

ফাউন্ডেশনের সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ আলী গণি, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর বিক্রম আব্দুল মালেকের পুত্র সাজিদুর রহমান সোহেল।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি পরিবার পান ‘চাল, ডাল, আলু, পেয়াজ ও সোয়াবিন তেল’সহ ২২ কেজির প্যাকেট।

এসময় উপস্থিত ছিলেন- অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হিরা মিয়া, এলাকার মুরব্বি মৌলভী সুরুজ আলী, আলকাছ আলী, আব্দুল কাহির, সংগঠক ফয়জুর রহমান কয়েছ, ফেরদৌস আজিজ বাবলু, আফরুজ আলী, মাস্টার মুরাদ আজিজ জগলু প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০৭